Join Nostr
2026-09-14 20:50:16 UTC

Arindam on Nostr: নস্ট্র তে স্বাগতম। কতগুলো ...

নস্ট্র তে স্বাগতম। কতগুলো ব্যাপার খেয়াল রাখলে দেখবেন ভাল লাগছে
এক, বলাকা (এটা) একটা ক্লায়েন্ট, আপনার ব্রাউজারে আছে। একবার একাউন্ট খোলা হলে আপনি আরো অনেক ক্লায়েন্ট ব‍্যবহার করতে পারেন, করে দেখুন। আমার পছন্দ
- ditto.pub
- primal.net
- nostrich.org

যে কোন ক্লায়েন্টেই আপনি আপনার nsec দিয়ে প্রবেশ করতে পারবেন। তবে আপনার ব্রাউজারে no2x অথবা nostur নামের extension যদি যোগ করে নেন, তাহলে আপনার পক্ষে সুবিধা হবে, বারবার nsec দিতে হবে না।
তিন, বহু মানুষ nostr protocol ব‍্যবহার করেন, তাদের খুঁজে বার করতে গেলে search box এ আপনার সার্চ টার্ম দিন। এই ক্লায়েন্ট টা বাংলা ভাষার জন‍্য করা, তবে তাতে কিছু না, আপনি যে কোন ক্লায়েন্টই ব্যবহার করতে পারেন।
চার, একবার npub আর nsec পেলে nostr.com এ যান। সেখানে আপনার পছন্দের নাম এবং nip05 address register করুন। একে দেখতে অনেকটা ইমেল এড্রেসের মত, কিন্তু ছোট বলে আপনার সুবিধে হবে।
পাঁচ, আপনি আপনার পছন্দের relay বাছুন। আমার এই ক্লায়েন্টে চার পাঁচটা relay দেওয়া আছে, তবে আপনি চাইলে আপনার পছন্দের রিলে বেছে নিতে পারবেন। যেমন
- nos.lol
- relay.damus.io
- relay.nostrcheck.me
বলাকায় এগুলো যোগ করা আছে, তবে আপনি অন‍্য ক্লায়েন্টে নিজের মত করে যোগ করতে পারবেন। এই ফিচার আমি পরে বলাকায় আনব।
ছয়, ছবি তুলতে গেলে আপনি blossom server ব‍্যবহার করুন। বলাকায় যোগ করা আছে, তাই ছবি তুলতে অসুবিধে হবে না। blossom server এর লিস্ট দেখুন
https://blossomservers.com/
সাত, লেখার সময় হ‍্যাশট‍্যাগ ব‍্যবহার করুন যেমন #বাংলা #bengali #introduction ইত‍্যাদি যেগুলো যে বিষয়ে লিখছেন তা নিয়ে।
আট, এখানে অনেকে cryptocurrency এবং technology নিয়ে লেখেন, কারণ এই মহলে অনেকে ব‍্যবহার করেন। তাতে কিছু না, আপনি চাইলে আপনার মত করে ব‍্যবহার করতে পারেন।
মনে রাখবেন nostr এমন একটা মাধ্যম যাকে আপনি নিয়ন্ত্রণ করেন।
নয়, আপনি যদি আপনার profile বা আপনার পোস্ট web এর মাধ‍্যমে অন‍্যদের দেখাতে চান তাহলে ব্রাউজারের অ‍্যাড্রেস বারে njump.me লিখে তারপর আপনার npub কপি পেস্ট করলে যে কেউ দেখতে পাবে, তাকে nostr এ একাউন্ট খুলতে হবে না।
দশ, আপনি দেখবেন যে প্রতিটি পোস্টকে event বলে। মানে প্রতিটি পোস্ট একটি nevent | একই রকম ভাবে আপনি njump.me/ লিখে nevent তার পাশে যোগ করে দিলে দেখবেন আপনার পোস্ট যে কাউকে web browser দিয়ে দেখাতে পারবেন।
আপাতত এই দশটা পয়েন্ট । পরে আরো লিখব।